বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, স্টাফ রিপোর্টার, বুধবার, ২২ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জের শাহজাদপুরে মনোনয়ন প্রত্যাশী সকল দলের নেতারা এখন মাঠ চষে বেড়াচ্ছেন। মতবিনিময় সভা, জনসভা ও বিলবোর্ড টাঙ্গানোসহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জনগণকে জানাচ্ছেন ঈদ শুভেচ্ছা। একই ধারাবাহিকতায় বিলবোর্ড টাঙ্গিয়ে এবং মতবিনিময়ের মাধ্যমে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী খান এম ইব্রাহিম হোসেন শাহজাদপুরবাসীকে পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন। সাবেক সচিব (বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়, যোগাযোগ মন্ত্রনালয়ের সেতু বিভাগ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়) খান এম ইব্রাহিম হোসেন বিএনপি’র কেন্দ্রীয় রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন। তিনি বর্তমানে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গবেষণা প্রতিষ্ঠান’ এর সদস্য। যে প্রতিষ্ঠানের মাধ্যমে দলীয় অতীত, বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতির ওপরে গবেষণা এবং চুলচেরা বিশ্লেষণ করা হয়। পাশাপাশি দেশের রাজনীতির অতীত, বর্তমান ও ভবিষ্যতের ওপরও গবেষণা করা হয়ে থাকে। প্রশাসনে সজ্জন হিসেবে পরিচিত খান এম ইব্রাহিম হোসেন সরকারি দায়িত্ব পালনকালে দেশের বাইরে প্রায় ২২/২৩ টি রাষ্ট্রেও বাংলাদেশ সরকারের পক্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসন থেকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশা করে শাহজাদপুরবাসীকে জানিয়েছেন পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...