রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদ : আজ শুক্রবার বেলা ১১ টায় সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনে ধানের শীষের প্রার্থী প্রফেসর ড. এমএ মুহিতের শ্রীফলতলাস্থ বাসভবন থেকে পুলিশ শাহজাদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু ও যুগ্ম- সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফকে গ্রেফতার করেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। নির্বাচন বাধাগ্রস্থ্য করতে পরিকল্পিতভাবে নিবাচনকালীন সময়ে মিথ্যা মামলা দায়ের করে সেই মামলায় তাদের ষড়যন্ত্রমূলক ভাবে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছে। এ বিষয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রফেসর ড. এমএ মুহিত বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোন পরিবেশ আর অবশিষ্ট নেই। আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী পেটুয়া বাহিনী আমার বাড়িতে হামলা করে সেই ঘটনায় ভুয়া মিথ্যা মামলা দিয়ে এভাবে পুলিশ দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে উদাত্ত আহবান জানাচ্ছি।’ অন্যদিকে, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া বলেন,‘দুটি মামলার এজাহারভূক্ত আসামী হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত শাহজাদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু ও যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাদপুর থানা পুলিশের নিরাপদ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...