শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে । তৃতীয় দফা বন্যার পানি বৃদ্ধিতে উপজেলার পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়নের প্রায় ২০ হাজার বাড়িঘরে বন্যার পানি ঢুকে পড়েছে। ডুবে যাওয়া বাড়িঘরের অনেক মানুষ তাদের সহায় সম্বল নিয়ে বিভিন্ন উচু বাঁধ ও সড়কে আশ্রয় নিয়ে অতিকষ্টে দিন কাটাচ্ছেন। অনেক স্থানে নলকূপ ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ভয়াবহ বন্যায় এলাকায় বিশুদ্ধ পানির পাশাপাশি জ্বালানি, শুকনো খাবার, পয়ঃনিষ্কাশন, শিশু খাদ্য, ওষুধের অভাব ও গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। লাখ লাখ গবাদীপশু নিয়ে মহাবিপাকে পড়েছে পানিবন্দী মানুষ। সেইসাথে দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরের অসংখ্য তাঁত কারখানায় বন্যার পানি ঢুকে পড়ায় বেকার হয়ে হাজার হাজার তাঁতী ও শ্রমিক মানবেতর দিনাতিপাত করছে। এছাড়া পৌর এলাকার সাথে বিভিন্ন ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জানা গেছে, তৃতীয় দফায় বন্যার পানিতে শাহজাদপুর পৌর এলাকার রূপপুর উরির চর, শান্তিপুরসহ যমুনা নদী তীরবর্তী জালালপুর ইউনিয়নের পাকুরতলা, জালালপুর, ঘাটাবাড়ি, বাঐখোলা, কুঠিপাড়া, ভেকা ও চরমনপুর, কৈজুরী ইউনিয়নের ঠুটিয়া, টেকোপ্রাচীল, ভাটদিঘুলিয়া, জোতপাড়া ও জগতলা, সোনাতনী ইউনিয়নের শ্রীপুর, সোনাতনী, ছোট চামতারা, বড় চামতারা ও বানতিয়ার, রূপবাটি, পোতাজিয়া, গালা, নরিনা, কায়েমপুরসহ ১৩ ইউনিয়নে প্রায় ২০ হাজার ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় পানিবন্দী হয়ে অবর্ণনীয় দুর্ভোগ-দুর্গতি পোহাচ্ছে বানভাসী মানুষ। ইতিমধ্যেই শাহজাদপুর পৌর এলাকার ভেরুয়াদহ-রূপপুর সড়ক, পারকোলা-নরিনা সড়ক, এনায়েতপুর- শাহজাদপুর সড়ক, শাহজাদপুর-কায়েমপুর সড়ক, শাহজাদপুর-পোতাজিয়া সড়কের বিভিন্ন স্থান বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় পৌর এলাকার সাথে বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে সার্বিকভাবে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...