রবিবার, ২২ মার্চ ২০২৬
 বুধবার দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা নামক স্থানে পারাপারের সময় একটি প্রাইভেটকার চাপায় আলিফ নামের ১২ বছরের এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত আলিফ উপজেলার নরিনা ইউনিয়নের কাংলাকান্দি গ্রামের কাপড় ব্যবসায়ী জাহিদুল হোসেনের ছেলে ও বাড়াবিল উত্তরপাড়া আলহাজ কিন্ডার গার্টেনের ৩য় শ্রেণির ছাত্র । পুলিশ খবর পেয়ে ঘাতক ড্রাইভারসহ প্রাইভেটকার আটক করেছে। নিহতের মামা হাফিজুল ইসলাম জানান, এদিন দুপুরে আলিফসহ তার ২ বন্ধু পাড়কোলা বাজারের মহাসড়ক পার হবার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩৯-৫২৫৯) স্কুলছাত্র আলিফকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এলাকাবাসী আহত আলিফকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পিপিডি হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরীক অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আলিফ মারা যায়। এবিষয়ে হাইওয়ে থানার এসআই বাকী বিল্লাহ জানান,শাহজাদপুর পাড়কোলা মহাসড়কে আলিফ নামের এক শিশু প্রাইভেটকার চাপায় আহত হয় । পরে বগুড়া নেয়ার পথে সে মারা যায় । এঘটনায় চালকসহ প্রাইভেটকারকে শাহজাদপুর থানা পুলিশ আটক করেছে এবং শিশুটির লাশ তার পরিবারের কাছে দেয়া হয়েছে ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন বোনকে হত্যা

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন বোনকে হত্যা

বুধবার (২০ জুলাই) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মামলার সকল তথ্য সাংবাদিকদের নিকট প্রেরণ করে এ তথ্য জানায় সিআইডি।

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার ক্ষোভে প্রেমিকের আত্মহত্যা

শাহজাদপুর

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার ক্ষোভে প্রেমিকের আত্মহত্যা

পবিত্র ঈদুল আজহা'র আনন্দঘন দিনে ফজলে রাব্বি ওরফে চয়েনের আত্মহত্যার ঘটনায় পুরো ঘোষ শ্রীফলতলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছ...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...