বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের সাম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী পোতাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও পরপর ২ বার নির্বাচিত ইউপি সদস্য জনপ্রিয় নেতা নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতা ঘোষণা করেছেন। গতকাল শুক্রবার বিকেলে দিলরুবা বাসস্ট্যান্ড সংলগ্ন নিজস্ব কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন। জানা গেছে, উপজেলার পোতাজিয়া ইউনিয়ন আ.লীগ নেতা ইউপি সদস্য, কাকিলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মাদলা কমিউনিটি ক্লিনিকের সভাপতি নজরুল ইসলাম ১৯৮৭ সালে মুজিবীয় আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে ১৯৯০ সালে তিনি শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক, ১৯৯৭ সাল উপজেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক এবং ২০১১ সালে পোতাজিয়া ইউনিয়ন আ.লীগের যুগ্ম- সাধারন সম্পাদক নির্বাচিত হয়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করাসহ সফলতার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সেইসাথে পরপর ২ বার নির্বাচিত পোতাজিয়া ইউপি সদস্য হিসেবে এলাকার সহস্রাধিক অসহায়দের মধ্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করে ও বিনামূলে সৌরবিদ্যুৎ প্রদান করে ১২'শ অন্ধকার ঘরে আলো জ্বেলে দিয়েছেন। সেইসাথে, জনদরদী ইউনিয়ন আ.লীগ নেতা নজরুল দীর্ঘদিন ধরে এলাকার স্কুল, মাদরাসা, কবরস্থানের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এলাকায় সিসি রাস্তা, ড্রেন ও কালভার্ট নির্মানসহ এলাকার সার্বিক উন্নয়নে ও এলাকাবাসীর কল্যাণে আত্মনিবেদিত প্রাণ হিসেবে কাজ করায় দলীয় নেতাকর্মীসহ ইউনিয়নের সাধারন মানুষের মনে প্রিয় নেতা হিসেবে স্থান করে নিয়েছেন। এ বিষয়ে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম বলেন, 'শাহজাদপুরের গণমানুষের নেতা ও উপজেলা আ.লীগ সভাপতি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি'র নির্দেশনায় পোতাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়নবাসীকে আরও সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়ী হয়ে সকলের সহযোগীতায় ডিজিটাল পোতাজিয়া ইউনিয়ন গড়বো ও জনমানুষের আর্থ-সামাজিক উন্নয়ন কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো। এজন্য, সকলের দোয়া ভালোবাসা ও সহযোগীতা প্রত্যাশা করছি।'

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...