মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পূর্ব অঞ্চলের বিভিন্ন ইউনিয়নের পল্লী চিকিৎসকদের মাঝে ৪০টি পিপিই দিয়েছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ। সোমবার মুস্তাক আহমেদের পক্ষে শফিকুল ইসলাম শফি, সাগর, নিসান পল্লী চিকিৎসকদের চেম্বারে গিয়ে তাদের মাঝে প্রথম পর্যায়ে ৪০ জনকে উক্ত পিপিই দেওয়া হয়েছে। পরবর্তীতে বাকি চিকিৎসকদের মধ্যেও পর্যায়ক্রমে এ ধরনের পিপিই দেয়া হবে। পিপিই বিতরণ প্রসঙ্গে মুস্তাক আহমেদ বলেন, এই দুর্যোগ পরিস্থিতিতে সমাজের গরীব, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। এছাড়া যেসব চিকিৎসক মহামারী করোনা ভাইরাসে বড় ভূমিকা পালন করছেন তাদেরও নিরাপত্তা দরকার। বিষয়টি মাথায় রেখে চিকিৎসকের জন্য সুরক্ষামূলক পিপিই দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, দেশের এই দুর্যোগ পরিস্থিতিতে প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার সব পল্লী চিকিৎসকদেরকে মানুষের চিকিৎসা সেবা দেয়ার জন্য আহ্বান জানান। দুর্যোগ মুহূর্তে মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় এ এজন্য চিকিৎসকদের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসারও আহ্বান জানান।
শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা