বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির ও সাগর বসাক : আজ শনিবার শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে নূরজাহান হসপিটালের উদ্যোগে চিকিৎসকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ মুন্সী আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত চিকিৎসকদের উক্ত মিলন মেলা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নূরজাহান হাসপাতালের চেয়ারম্যান আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইনী বিশেষঞ্জ ও সার্জন ডাঃ সানজিদা আক্তার, ডাঃ নাহিদ রেজা রিপন, ডাঃ এ বি এম কামরুন হাসান, সার্জন ডাঃ মোঃ মুস্তাকিম বিল্লাহ জনি, ডাঃ সজিব রায়হান, ডাঃ এমএ আজিজ শেখ, ডাঃ ফরহাদ আলী, ডাঃ আব্দুর রাজ্জাক, ডাঃ আব্দুল মান্নান, ডাঃ শফিউল হাসান লাইফ, ডাঃ খোদা বক্স মন্ট প্রমুখ। বক্তারা বলেন, ‘স্থানীয়ভাবে এলকার গরীব, দুঃখী সাধারণ মানুষকে স্বল্প খরচে উচ্চত চিকিৎসাসেবা প্রদানের প্রত্যয় নিয়ে নূরহাজান হসপিটাল চালু করা হয়েছে। ইতিপূর্বে শাহজাদপুরসহ পার্শ্ববর্তী এলাকার জনসাধারণকে উন্নত চিকিৎসাসেবা নিতে ঢাকা, বগুড়াসহ বিভিন্ন জেলা শহরে যেতে হতো। এতে একদিকে যেমন তাদের অতিরিক্ত চিকিৎসা ব্যায় হতো, অন্যদিকে, নানা ভোগান্তিতেও পরতে হতো রোগী ও রোগীদের আত্মীয় স্বজনদের। কিন্তু, শাহজাদপুরে নূরজাহান হাসপাতাল চালুর পর থেকে এখন আর ওইসব রোগীদের দূর-দূরান্তে যেতে হয় না। এখানেই তারা অল্প খরচে অভিজ্ঞ চিকিৎসকগণের দ্বারা উন্নত চিকিৎসাসেবা পাচ্ছেন।’ চিকিৎসকদের উক্ত মিলনমেয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকগণ, স্থানীয় সকল পল্লী চিকিৎসকসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। মিলনমেলা শেষে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...