ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার ইউনিয়ন দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের দিনব্যাপী শাহজাদপুর সরকারি কলেজ হল রুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে, আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্তিত ছিলেন, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শামীমা আহম্মেদ। এছাড়াও প্রশিক্ষক হিসেবে যুগ্ম সচিব হারুনর রশিদ, উপসচিব নুরুন্নাহারসহ ৫ জন প্রশিক্ষক উপস্তিত ছিলেন।
উক্ত কর্মশালায় ১৩ টি ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, সহকারী শিক্ষা অফিসার, উপজেলা ও ইউনিয়ন ভুমি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, মসজিদের ইমাম, পুরোহিত, ইউপি সদস্যসহ মোট ৪৫৫ জন সদস্য দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের দূর্যোগ মোকাবেলায় প্রায় ৪ ঘন্টা ব্যাপি এ প্রশিক্ষন দেয়া হয়।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে
‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)
অপরাধ
শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা
শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
