শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : অতিদরিদ্রের জন্য সরকারের বরাদ্দকৃত ১০ টাকা কেজি চাউল বিক্রিতে ব্যাপক অনিয়ম করা হচ্ছে উপজেলার পোরজনা ইউনিয়নের পুঠিয়াতে। ডিলার শফিকুল ইসলাম ৩০ কেজি চাউলের জন্য ৩০০ টাকা করে জমা নিলেও চাউলে ওজনে কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে সাংবাদিকরা ওজনে কম দেওয়ার সত্যতা পায়। এসময় সাংবাদিকদের কাছে ভুক্তভোগীরা অভিযোগ করতে আসলে সাংবাদিকদের সামনেই ডিলার শফিকুল অভিযোগকারীর উপড় মারার জন্য চড়াও হয়। এসময় উপস্থিত সবাই হতবাক হয়ে যায় ডিলার শফিকুলের দুঃসাহস দেখে। এ সময় কেউ কেউ বলতে থাকে চোরের মায়ের বড় গলা। এসম ডিলার শফিকুল সবার সামনে বলেন, ইউএনও, এসিল্যান্ড বা ফুড অফিসারের কাছে অভিযোগ করে আমার কিছুই করতে পারবে না কেউ, আমার হাত অনেক লম্বা। ভুক্তভোগীরা এই অনিয়মকারী ডিলার শফিকুলের ডিলারশীপ বাতিলের দাবি জানিয়েছে।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মনিরুল হক বলেন, ১০ টাকা কেজি চাউল বিক্রিতে অনিয়ম করে কেউ রক্ষা পাবে না। কেউ অনিয়ম করে থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷
অপরদিকে, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা জানিয়েছেন, অনিয়মকারী যেই হোক, কোন ছাড় দেয়া হবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন বোনকে হত্যা
বুধবার (২০ জুলাই) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মামলার সকল তথ্য সাংবাদিকদের নিকট প্রেরণ করে এ তথ্য জানায় সিআইডি।
শাহজাদপুর
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার ক্ষোভে প্রেমিকের আত্মহত্যা
পবিত্র ঈদুল আজহা'র আনন্দঘন দিনে ফজলে রাব্বি ওরফে চয়েনের আত্মহত্যার ঘটনায় পুরো ঘোষ শ্রীফলতলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছ...
বাংলাদেশ
📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
