শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
স্থানীয় প্রতিনিধি : আজ সোমবার বিকেলে শাহজাদপুর উপজেলার জিগারবাড়ীয়া মহল্লা থেকে হাবু (২৫) নামের এক তাঁত শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত হাবু ওই গ্রামের ছমেদ আলী খাঁর ছেলে বলে জানা গেছে। এদিকে, হাবু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে, নাকি তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে-তা নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় ৩ মাস পূর্বে নিহত তাঁত শ্রমিক হাবুর সাথে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগারচর নতুন পাড়া মহল্লার আব্দুর রহিমের মেয়ে তাহেরার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নিহতের মানষিক অবস্থা দিন দিন অবনতির দিকে যেতে থাকে। এ নিয়ে হাবু ও তার স্ত্রী তাহেরার মধ্যে নিয়মিত দ্বন্দ্ব চলে আসছিলো। এক পর্যায়ে প্রায় ১ সপ্তাহ আগে তাহেরা তার বাবার বাড়িতে চলে যায়। এ দিন তাহেরার তার স্বামীর বাড়ি ফেরার কথা ছিলো। গতকাল রোববার বিকেলে নিহত তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙ্গে ফেলে। আজ সকাল সাড়ে ৯ টার দিকে হাবুর বাড়ির লোকজন তাকে তার কক্ষে গলায় ফাঁস নেয়া অবস্থায় ঝুলতে দেখে। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।

সম্পর্কিত সংবাদ

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

জাতীয়

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স...

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ