মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামের মৃত নূর উল্লাহর ছেলে মানব পাচারের অভিযোগে গ্রেফতারকৃত আব্দুল হামিদ (৫৫) কর্তৃক জাল দলিল সৃষ্টি, মামলা, হামলার ঘটনা এবং গ্রেফতার পরবর্তীতে আব্দুল হামিদ (৫৫)-এর পক্ষে মাইকিং করে বেআইনি সমাবেশ করা সংক্রান্ত বিষয়ে শাহজাদপুর সংবাদ ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গত রোববার বিকেলে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন সিরাজগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত। এ সময় তার সাথে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক কমল কুমার দেবনাথ, কংকন বিশ্বাসসহ সঙ্গীয় পুলিশ ফোর্স সেখানে উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত ঘটনাস্থলে গিয়ে জাল দলিল সৃষ্টি ও হামলার ঘটনায় শাহজাদপুর থানায় দায়েরকৃত মামলার বাদীপক্ষের লোকজনের সাথে কথা বলেন এবং মামলা সংক্রান্ত বিষয়ের খোঁজ খবর নেন।

জানা গেছে, আব্দুল হামিদের বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর একই গ্রামের সাইফুল আলম বাদী হয়ে জাল দলিল সৃষ্টি, চাঁদাবাজি, মারপিট ও ক্ষতিসাধনের অভিযোগে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন। এরই মধ্যে রাজশাহীর আদালতে মানব পাচারের অভিযোগে আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। প্রেক্ষিতে গত ৩১ ডিসেম্বর বড় মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভ্যন্তরে ও বাইরে ৬/৭’শ লোক আব্দুল হামিদের পক্ষে মাইকিং করে বেআইনী সমাবেশ করলে তা শাহজাদপুর সংবাদ ডটকম, সিরাজগঞ্জ কন্ঠসহ বিভিন্ন জাতীয় ও দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। ফলশ্রুতিতে, বাদী পক্ষের নিকট ঘটনার খোঁজ খবর নিতে সিরাজগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত ঘটনাস্থল পরিদর্শণ করেছেন বলে জানা গেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

বিশেষ প্রতিবেদক : গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের যুগনীদহ মধ্যপাড়া মহল্লায় পাষন্ড...