মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি : জাতীয় বিদ্যুত ও জ্বালানী সপ্তাহ-২০১৬ উপলক্ষে গতকাল বুধবার সকালে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি শাহজাদপুর জোনাল অফিসের উদ্যোগে পৌর এলাকায় এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিন করে। র‌্যালি শেষে স্থানীয় পল্লী বিদ্যুত কার্যালয়ে স্থানীয় জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জুলফিকার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, শিক্ষাবিদ প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, এ এম আব্দুল আজীজ, শাহজাদপুর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান প্রমূখ। বক্তারা বলেন,‘ ঘরে ঘরে বিদ্যুত পৌছে দেয়ার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্যে গত বছরে শাহজাদপুরে ২০ হাজার নতুন বৈদুতিক সংযোগ প্রদান এবং গত মাসে ৩ হাজার নতুন সংযোগ প্রদান করা হয়েছে। এছাড়া চলতি মাসে প্রায় ৫ হাজার নতুন বৈদ্যুতিক সংযোগ প্রদান করা হবে।’ সভাপতির বক্তব্যে ডিজিএম জুলফিকার রহমান বলেন, ‘ বর্তমান সরকারের অঙ্গীকার ২০১৭ সালের জুনের মধ্যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত সংযোগ প্রদান করা হবে। নতুন সংযোগ প্রত্যাশীরা দালালদের খপ্পরে না পড়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করার আহবান জানান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা