মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
বর্ষার শুরুতেই সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী কৈজুরী হাট সংলগ্ন মাদরাসা মাঠে নৌকার হাট জমে উঠেছে। গত কয়েকদিনে উপজেলার যমুনা, করতোয়া, বড়াল, হুরাসাগর, গোহালা নদীর পানি বৃদ্ধি পেয়ে মাঠ, ঘাট, জনপদ বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বিশেষ করে যমুনা নদী তীরবর্তী এলাকা ও যমুনার চরাঞ্চলের মানুষের চলাচলের একমাত্র বাহন ডিঙি নৌকার বহুল ব্যবহার পরিলক্ষিত হওয়ায় বর্ষা মৌসুমের শুরুতেই ডিঙি নৌকার বেচাকেনায় এ হাট জমে উঠেছে। জানা গেছে, শাহজাদপুর উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার পূর্বে কৈজুরী হাটের দক্ষিণে যমুনা নদী তীরবর্তী কৈজুরী মাদরাসা মাঠে এ ডিঙি নৌকার হাট বসছে। প্রায় ৬০ বছর ধরে ডিঙি নৌকার এ হাট কৈজুরীতে চলে আসছে। প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন আকারের ও দামের ডিঙি নৌকার কেনাবেচা চলছে এ হাটে। টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনার বেড়া ও গোবিন্দপুর, সিরাজগঞ্জের শাহজাদপুর, চরকৈজুরী, পাঁচিল, দুগালী, বর্ণিয়া, জামিরতা, গুদিবাড়ি, বেনোটিয়াসহ বিভিন্ন স্থান থেকে মহাজনরা এ হাটে ডিঙি নৌকা এনে বিক্রি করছেন। এবার আকারভেদে প্রতিটি ডিঙি নৌকা ৪ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। হাটের বিশাল অংশ যমুনা নদীগর্ভে বিলীন হওয়ায় বর্তমানে কৈজুরী মাদরাসা মাঠে ডিঙি নৌকার হাট বসছে। বর্ষায় যমুনা তীরবর্তী গ্রামাঞ্চলের সিংহভাগ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলের একমাত্র বাহন ডিঙি নৌকার বেশ কদর বৃদ্ধি পাওয়ায় কৈজুরীতে নৌকার হাট বর্তমানে জমজমাট হয়ে উঠেছে বলে ক্রেতা বিক্রেতারা জানিয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য   বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

খেলাধুলা

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি