বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩ (তিন) লাখ টাকার চেক জালিয়াতির ঘটনা ঘটেছে। অভিযোগ সূত্রে জানযায়, উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামের মৃত কাশেম আলীর পুত্র মো: আব্দুস সালাম চাকরি দেয়ার জন্য একই উপজেলার মশিপুর গ্রামের আকতারুজ্জামান মাষ্টারের ছেলে রবিউল করিম টুটুলের নিকট থেকে ৩ লক্ষ টাকা গ্রহন করে। টাকার নিরাপত্তা জামানত হিসেবে সম-পরিমান অর্থের জনতা ব্যাংক বাঘাবাড়ী শাখার একটি চেক প্রদান করা হয় (যাহার চেক নম্বর-৮৮২৫৫১৩)। এই লেন দেনের সময় গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন বলে জানাগেছে। চাকরি না দিতে পারার কারনে পরবর্তীতে টাকা উত্তোলনের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় চেকটি জমাদিলে তা প্রত্যাখাত হয়। পরে রবিউল করিম বাদী হয়ে কোর্টে মামলা করে যাহার নং- S.C ১০৫৩। মামলা হওয়ার পর থেকে বিবাদী আব্দুস সালাম কোর্টে অনুপস্থিত থাকে। এর পর সে নিজ ঘরবাড়ী বিক্রি করে পলাতক রয়েছে। মামলার বাদী মানুষের কাছ থেকে ধারদেনা করে এই টাকার যোগার করেছিল। এখন ক্ষতিগ্রস্থ হয়ে মানবেতর জীবন যাপন করছে। টাকা উদ্ধারের জন্য সে থানা পুলিশের সহযোগিতা কামনা করেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...