রবিবার, ২২ মার্চ ২০২৬
বুধবার ( ২৫ নভেম্বর) সকালে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ী (কুমির গোয়ালিয়া) এলাকায় দাবীকৃত ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে ৬৫ বছরের এক বৃদ্ধাকে কুপিয়ে জখম করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর জখম বাসুদেব সরকারকে আশংকাজনক অবস্থায় প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে শারীরীক অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কজেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। জানা গেছে, বেশ কিছুদিন ধরে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ীতে অসত কুমার সূত্রধর নিজ বাড়িতে পাঁকা বিল্ডিং তৈরির কাজ শুরু করলে একই এলাকার সুধান্য চন্দ্র শীল, সুশান্ত চন্দ্র শীল, অশান্ত চন্দ্র শীল, সিন্দু চন্দ্র রায়, দুলাল চন্দ্র রায়, ভজন চন্দ্ররায় , নারায়ন চন্দ্র শীল ও দেবু চন্দ্র সূত্রধর ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছিল। এক পর্যায়ে বুধবার সকালে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে বাসুদেব সরকারকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় বাসুদেব সরকারের ভাতিজা অশোক কুমার সূত্রধর বাদী হয়ে ৮ জনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ করেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন বোনকে হত্যা

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন বোনকে হত্যা

বুধবার (২০ জুলাই) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মামলার সকল তথ্য সাংবাদিকদের নিকট প্রেরণ করে এ তথ্য জানায় সিআইডি।

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার ক্ষোভে প্রেমিকের আত্মহত্যা

শাহজাদপুর

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার ক্ষোভে প্রেমিকের আত্মহত্যা

পবিত্র ঈদুল আজহা'র আনন্দঘন দিনে ফজলে রাব্বি ওরফে চয়েনের আত্মহত্যার ঘটনায় পুরো ঘোষ শ্রীফলতলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছ...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...