রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে গো-খাদ্য ভূষির দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন। জানা যায়, বুধবার (২৮এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন ও উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারী ইন্সপেক্টর ডাঃ মীর কাওছার হোসেন উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছী বাজারে শাহাবিয়া স্বর্ণা টেড্রার্সে গো-খাদ্যের উপর অভিযান পরিচালনা করেন। পরিচালনাকালে উক্ত দোকানের ভূষির বস্তার গায়ে কোন কোন উপাদান রয়েছে ও প্রস্তুত এবং উত্তীর্নের তারিখ কোনটাই ছিল না উক্ত গো-খাদ্যে দোকানের ভূষির বস্তার গায়ে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মৎস্য ও গবাদি পশুর খাদ্য নিয়ন্ত্রণ আইনে শাহাবিয়া স্বর্ণা টেড্রার্সের স্বত্তাধীকারী মোঃ নুর ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের গাড়াদহ ইউনিয়নের এটিআই মোঃ মোজাম্মেল হক, পেশকার মোঃ বাবলু, আনছার ও থানা পুলিশের একটি দল।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...