শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির : গত বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর পৌরমেয়র ও তার স্বশস্ত্র সন্ত্রাসী বাহিনীর হাতে গুলিবিদ্ধ দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল (৪৭) কে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়া মেডিকেল থেকে ঢাকায় নেয়ার পথে আজ শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এদিকে নিহতের নানী রোকেয়া (৯০) শোক সইতে না পেরে এদিন সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। সাংবাদিক শিমুলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক কালো ব্যাচ ধারণ করে স্থানীয় সাংবাদিকেরা বিক্ষোভে ফেঁটে পড়ে। প্রেসক্লাব চত্বর থেকে সাংবাদিকেরা একটি বিক্ষোভ মিছিল বের করে। খুনি পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার স্বশস্ত্র সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মুহুর্মুহু শ্লোগানে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা ফটকে গিয়ে শেষ হয়। সেখানে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে পৌর মেয়র হালিমুল হক মিরুসহ তার স্বশস্ত্র সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসাথে আগামীকাল ভোর ৬ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অর্ধদিবস হরতাল কর্মসূচী ঘোষণা করা হয়। অপরদিকে, একই সময় বাংলাদেশ ছাত্রলীগ শাহজাদপুর উপজেলা ও সরকারি কলেজ শাখার পক্ষ থেকেও যৌথভাবে হরতালের আহবান জানানো হয়েছে। হরতালের সমর্থনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শাহজাদপুরে মাইকিং চলছে। এদিন দুপুর আড়াইটার দিকে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের লাশ এ্যাম্বুলেন্সে শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে এসে পৌঁছায়। এ সময় তাকে এক নজর দেখার জন্য সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণের ঢল নামে। তাকে একনজর দেখার পর সকলেই কান্নায় ভেঙ্গে পড়লে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে। পরে সুরতহাল তৈরির জন্য নিহতের লাশ শাহজাদপুর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেও নিহতের আত্মীয় স্বজনসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ খবর জানতে পেরে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল হাসান, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব শাহজাদপুরে এসে পৌঁছান এবং নিহতের পরিবারকে আপদকালীন সময়ের জন্য ২৫ হাজার টাকা অনুদান দেন। এদিকে, নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী আজ শুক্রবার বিকেলে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ডে বিক্ষোভ প্রদর্শন ও মহাসড়ক অবরোধ করে। প্রায় আধাঘন্টাব্যাপী ওই অবরোধ চলাকালে ওই মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটক পড়ে। পরে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন সন্ধ্যায় নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও তাদের খোঁজ খবর নেন। স্থানীয় এমপি বলেন, ‘ এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িতরা যত শক্তিশালীই হোক না কেনো তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’ সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, ‘দোষীরা যত ক্ষমতাধর ব্যক্তিই হোক না কেনো, তাদের দ্রুত গ্রেফতারপূর্বক বিচারের সন্মুখীন করা হবে। ’ এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইন শৃংখ্যলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর পৌরমেয়রের ছোট ভাই পিন্টু ও তার স্বশস্ত্র সন্ত্রাসী বাহিনী কর্তৃক শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদকে স্থানীয় সাবরেজিষ্ট্রি অফিসের সামনে থেকে উঠিয়ে নিয়ে মেয়রের বাড়িতে আটক করে বেধড়ক মারপিট করে হাত পা ভেঙ্গে গুরুতর অবস্থায় ভ্যানে তুলে দেয়া হয়। এ খবর ছড়িয়ে পড়ায় বিকেলে এর প্রতিবাদে স্থানীয় ছাত্রলীগ কর্মী-সমর্থকরা বিক্ষোভ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা পৌর সভার মেয়র হালিমুল হক মিরুর মণিরামপুর মহল্লার বাসভবন ঘেরাও করে। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ করে পৌরমেয়র হালিমুল হক মিরু তার শর্টগান থেকে গুলি ছুঁড়লে ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হন। প্রথমে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেও তার শারীরীক অবস্থার অবনতি ঘটলে বিকেলে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হসপিটালে স্থানান্তর করা হয়। আজ উন্নত চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের মৃত্যু হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...