নিজস্ব প্রতিনিধিঃ গতকাল সোমবার শাহজাদপুরে কেয়ার বাংলাদেশের এসডিভিসি প্রকল্পের আওতায় দুগ্ধ সংগ্রহ, ব্যবস্থাপনা এবং বাজারজাত করণ বিষয়ক একদিন ব্যাপি রিফ্রেসার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলার বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় শাহজাদপুর ও সলঙ্গা থানার দুগ্ধ কালেকশন পয়েন্টের ১৫ জন ম্যানেজার এ প্রশিক্ষণে অংশ নিয়ে এ বিষয়ে দক্ষতা অর্যন করেন। এ প্রশিক্ষণ উদ্ভোদন করেন, প্রকল্প ব্যবস্থাপক এএসএম শাহীন। প্রশিক্ষণ পরিচালনা করেন, কলসাটেন্ট মোঃ নুরুন নবী, সার্বিক তত্বাবধায়নে ছিলেন জেন্ডার এন্ড ট্রেনিং এর প্রকল্প ব্যবস্থাপক শরীফা পারভীন, সহযোগীতায় ছিলেন প্রজেক্ট অফিসার দূর্গা রানী সাহা, ইউএলও ডাঃ আব্দুল হাই, বিআরডিবি চেয়ারম্যান কোরবান আলী, ইনটার্ণ নুসরাত জাহান প্রমুখ। মৌলিক এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা শিখন, অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যত উত্তোরণ ও উন্নয়নের উপায় সমূহ নির্ধারণ বিষয়ক প্রশিক্ষণ লাভ করেন।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
শাহজাদপুর
গালা ইউনিয়নে হাসিবুর রহমান স্বপন এম,পি'র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প উপ- মন্ত্রী ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাসিবুর...
