শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুর উপজেলার ১৩ টি ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের আওতাভূক্ত ৪৬ টি প্রকল্পের কাজ গতিতে এগিয়ে চলছে। গত ১৬ দিন পূর্বে ওই কাজের আনুষ্ঠানিক উদ্ভোধনের পর থেকে প্রতিদিন উপজেলার ১৩ টি ইউনিয়নের ৪৬ টি প্রকল্পে মোট ৫ হাজার ২’শ ১০ জন অতি দরিদ্র পুরুষ ও নারী শ্রমিকেরা গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে ( ইজিপিপি) সকাল ৭ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ৭ ঘন্টা কর্মদিবস হিসেবে শ্রমিকেরা জনপ্রতি দিনে ৩৫ ঘনফুট করে মাটি কাটার কাজ করছে। ধার্যকৃত ৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে ওই ৪৬ টি প্রকল্পের কাজ গত ১৬ দিনেই বেশ দ্রুততার সাথে করা হচ্ছে। কারণ, মাহে রমজানে শ্রমিকেরা যাতে যথাসময়ে প্রকল্পগুলোর কাজ সম্পন্ন করতে পারেন, এজন্যই বর্তমানে শ্রমিকেরা স্বাভাবিক মাত্রার চেয়ে দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে। আজ রোববার বিকেলে খুকনীর সাইফুল ইসলাম জানান, ‘খুকনী ইউনিয়নের আড়কান্দি কবরস্থান থেকে করিম জোয়ার্দারের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারে ও একটি বসত বাড়িতে মাটি ভরাটের কাজ এগিয়ে চলছে।’ রতনকান্দি দক্ষিণপাড়ার মোহাম্মদ আলী জানান, ‘তাদের মহল্লাস্থ বিকাশ কিন্ডার গার্টেন থেকে হেসাবের বাড়ি হয়ে ও উত্তরপাড়ার লন্ডর বাড়ি হয়ে নতুন বাজার পর্যন্ত রাস্তায় মাটি ভরাটের কাজ সন্তোষজনকভাবেই চলছে।’ বিন্নাদাইর গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, ‘তাদের গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আফছার মোল্লার বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ চলছে।’ কায়েমপুর ইউনিয়নের সুশান্ত বাবু জানান, ‘চকহরিপুর হায়দারের বাড়ি হতে সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম রানার বাড়ি পযন্ত ও আকছেদ হাজীর বাড়ি থেকে চিনা ধুকুরিয়া স্কুলমাঠ পর্যন্ত রাস্তা সংস্কার ও মাটি ভরাটের কাজ সন্তোষজনক ভাবেই দ্রুততার সাথে এগিয়ে চলছে।’ জানা গেছে, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম উপজেলার ১৩ টি ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের আওতাভূক্ত ৪৬ টি প্রকল্পের কাজ তদারকি করছেন। যথা সময়েই প্রকল্পগুলোর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব ও পিআইও জিন্দার আলী এ প্রতিবেদককে জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

খেলাধুলা

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

এই করোনাভাইরাস মহামারীর মধ্যেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত করল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও পাকিস্...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

ফটোগ্যালারী

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহাসড়কের বেহাল দশার কারনে প্রতিদিনই হাটিকুমরুল গোল চত্তর থেকে নলকা ব্রিজ পর্যন্ত বাড়ছে য...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...