সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বছর আগে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করছেন। কিন্তুু এখনো ক্লাস চালু হয়নি। ফলে শাহজাদপুরবাসি হতাশ হয়ে পরেছে। তারা অবিলম্বে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালুর দাবী জানিয়েছে। এ ব্যাপারে রবীন্দ্র অনুরাগী প্রফেসর নাসিম উদ্দিন মালিথা বলেন অবকাঠামো নির্মাণের আগে ক্লাস চালুর নজির অনেক রয়েছে। এর পরেও কোন কারণে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু হচ্ছেনা তা এলাকাবাসির কাছে পরিষ্কার নয়। তাছাড়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালুর জন্য শাহজাদপুরে যথেষ্ট পরিমান ভবন রয়েছে। শাহজাদপুর সরকারি কলেজ,পাইলট হাই স্কুল, এহিয়া কলেজ,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস রুমে অথবা, ভাড়া করা ভবনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু করা যেতে পারে। এলাকা বাসিরও তাই দাবী। অবকাঠামো নির্মাণ শেষ করে ক্লাস চালু করতে গেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কম পক্ষে ১০ বছর পিছিয়ে যাবে। এজন্য দ্রুত পদক্ষেপ নিয়ে ক্লাস চালু করা অতি জরুরী হয়ে পরেছে। এ্যাডভোকেট আনোয়ার হোসেন, কবি ম. জাহান, নাট্যব্যাক্তিত্ব কাজী শওকত, মেহেদি হাসান হিমু, সালমান রহমান চঞ্চল বলেন দ্রুত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালুর দাবী শাহজাদপুরবাসির প্রাণের দাবী। তারা আগামী ২৫শে বৈশাখ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত রবীন্দ্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আগামী সেশন থেকে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালুর ঘোষনা দাবী করেছেন।

PHOTO- 38

এদিকে শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের রাউতারা ছামে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির নিজস্ব জমিতে এ বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেয়ার পর গত বছর বিশ্ব কবির ১৫৪তম জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত শাহজাদপুরের রবীন্দ্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।এই ভিত্তি প্রস্তর স্থাপন করায় শাহজাদপুরবাসির মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। তারা এ উপলক্ষে ৩দিন ব্যাপি আনন্দ উৎসব পালন করে। কিন্তুু গত এক বছরেও এর ক্লাস চালু, ভিসি, পিডি নিয়োগ ও অবকাঠামোগত ভবন নির্মাণ কাজ শুরু না হওয়ায় শাহজাদপুরবাসি হতাশ হয়ে পরেছেন। তারা অবিলম্বে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালুর জোর দাবী জানিয়েছেন। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজ অনেক দূর এগিয়ে গেছে।অচিরেই পিডি নিয়োগ হলে বাকি কাজ শুরু হবে। তিনি আশা প্রকাশ করে আরো বলেন, আগামী সেশন থেকেই ক্লাস চালুর সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

শাহজাদপুর

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...