বুধবার, ২৫ মার্চ ২০২৬
সাগর বসাক : শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের বাজিয়ারপাড়া গ্রামে ঋণের দায়ে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ মৃতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এলাকাবাসী জানায়, কয়েক বছর পূর্বে রংপুর জেলার বাসিন্দা আব্দুল মজিদ (৩৬) বাজিয়ারপাড়া গ্রামের ছোবাহানের কন্যা কলি খাতুনকে বিয়ে করে। সে শাহজাদপুরে থাকা অবস্থায় বেশকিছু এনজিও ও এলাকার মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে ঋণগ্রস্থ হয়ে পড়ে। সেই টাকা পরিশোধ করতে না পেরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে তার শশুরবাড়িতে গলায় দড়ি দিয়ে ফাঁসি নিয়ে আত্মহত্যা করে। এলাকার ইউপি মেম্বর সামছুল আলম জানান, সে প্রচুর টাকা ঋণগ্রস্থ হওয়ায় আত্মহত্যা করেছে । এদিকে গতকাল শুক্রবার নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করেছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া জানান, ময়না তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...