বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

শামছুর রহমান শিশির : যথযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) পালিত হয়েছে। আজ সকাল ১০ টায় শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে জসনে জুলছে ঈদে  মিলাদুন্নবী (স:) উপলক্ষে বিশাল এক জুলুছ শোভাযাত্রা বের হয়। খানকায়ে খাস মোজাদ্দেদীয়ার পরিচালক, পীর ছাহেব হযরত মাওলানা আলহাজ্ব আফসার আলী খাস মোজাদ্দেদীর নেতৃত্বে বের হওয়া ওই শোভাযাত্রাটি পৌরসদরের সকল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে মওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজে গিয়ে শেষ হয়। সেখানে ঈদে মিলাদুন্নবী (স:) এর তাৎপর্যমূলক আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা শাহাদৎ হোসেন, মাওলানা ওবায়দুল হক সিরাজী, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা আনিছুর রহমান, মাওলানা আবুল কালাম, মাওলানা আলী আকবর প্রমূখ। পরে সেখানে আলোচনা ও মিলাদ মাহফিল শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন, খানকায়ে খাস মোজাদ্দেদীয়ার পরিচালক হযরত মাওলানা আলহাজ্ব আফসার আলী খাস মোজাদ্দেদী পীর ছাহেব। মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়। এছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনী (রহ.) ও হযরত শাহ হাবিবুল্লাহ (রহ.) এর মাজার ও মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদ,মাদরাসা,খানকাহ শরীফে নানা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্ম

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...