শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার গভীর রাতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়ার নির্দেশে শাহজাদপুর থানা পুলিশের একটি দল উপজেলার বিন্নাদায়ের এলাকায় অভিযান চালিয়ে ১৮ পিছ ইয়াবাসহ মামুন নামের এক যুবককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে থানার এসআই কংকন বিশ্বাস, এএসআই আশুতোষ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলার বিন্নাদায়ের এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী শাহজাদপুর পৌরসদরের ইসলামপুর (রামবাড়ী) মহল্লার হাজী আব্দুস সামাদের ছেলে মামুন (৩২) কে ১৮ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। ধৃত মামুনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সাংবাদিক মামুনের মানিব্যাগ ও টাকা ছিনতাই

অপরাধ

সাংবাদিক মামুনের মানিব্যাগ ও টাকা ছিনতাই

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

উপ-সম্পাদকীয়

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই