বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
মোঃ মুমীদুজ্জামান জাহানঃ শাহজাদপুরে বিভিন্ন সংগঠন আজ বুধবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী পালন করে। দিন ব্যাপী এ কর্মসূচীর মধ্যে ছিল, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। শাহজাদপুর পৌরসভা, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর পৃথক পৃথক ভাবে এ কর্মসূচী পালন করে। পৃথক র‌্যালী গুলো শহরের বিভিন্ন সড়ক ও মোড় প্রদক্ষিণ করে। ভারপ্রাপ্ত পৌর মেয়র নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাউন্সিলর মামুন মিয়া জামাল উদ্দিন, কোরবান আলী, জান্নাতুল পেরদৌস লাভলী ও সিলভিয়া পারভীন মিঠু। উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামনি পারভীন ও কনিকা পারভীন। সব শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বেশ কয়েক জন নারীকে পুরষ্কার প্রদান করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”