শাহজাদপুর সংবাদাতা: আজ ২৬ নভেম্বর (শনিবার) বিকেল ৪ টায় শাহজাদপুর পৌরসদরের শাহজাদপুর মডেল পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও প্রথিতযশা কমেডিয়ানদের সমন্বয়ে ‘কমেডি শো’ অনুষ্ঠিত হবে। ওই কমেডি শো’তে অংশগ্রহনকারী দেশবরেণ্য কমেডিয়ান’রা ইতিমধ্যেই শাহজাদপুর এসে পৌছেছেন। ‘মীরাক্কেল’ চ্যাম্পিয়ন আবু হেনা রনি (নাটোর, রাজশাহী) কর্তৃক প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ কমেডি ক্লাব’-এর অঙ্গ-সংগঠন ‘সিরাজগঞ্জ কমেডি ক্লাব’ ওই ‘কমেডি শো’র আয়োজন করেছে। শহীদ ক্যাডেট একাডেমি’র পক্ষ থেকে ওই অনুষ্ঠানটি স্পন্সর করার কথা রয়েছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সর্ববৃহৎ ইউজারবিশিষ্ট গ্রুপ ‘সার্কেল শাহজাদপুর’ (Circle Shahzadpur) কে মিডিয়া পার্টনার হিসেবে ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানটি সরাসরি অনলাইনে দেখার জন্য ইতিমধ্যেই ‘সার্কেল শাহজাদপুর’-এর পক্ষ থেকে https://www.facebook.com/groups/219824905015440/ এই ওয়েব লিঙ্ক দেয়া হয়েছে। সেইসাথে ওই স্কুলমাঠে অনুষ্ঠিত কমেডি শো’ দেখার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকবৃন্দ।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন বোনকে হত্যা
বুধবার (২০ জুলাই) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মামলার সকল তথ্য সাংবাদিকদের নিকট প্রেরণ করে এ তথ্য জানায় সিআইডি।
শাহজাদপুর
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার ক্ষোভে প্রেমিকের আত্মহত্যা
পবিত্র ঈদুল আজহা'র আনন্দঘন দিনে ফজলে রাব্বি ওরফে চয়েনের আত্মহত্যার ঘটনায় পুরো ঘোষ শ্রীফলতলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছ...
বাংলাদেশ
📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
