শাহজাদপুর প্রতিনিধিঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অমান্য করে শাহজাদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী হিসেবে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করার অপরাধে আজ রোববার সন্ধ্যায় শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিমকে দল থেকে বহিস্কার করা হয়েছে। এ ঘটনায় শাহজাদপুরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অপরদিকে রাত পৌনে ৮টায় দলের পক্ষ থেকে মাইকিং করে এ প্রত্যাহার আদেশ শহরে প্রচার করা হয়েছে। বিকেল ৫টায় শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সংক্রান্ত এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দলীয় নেতা-কর্মীদের কণ্ঠভোটের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর আজাদ রহমানসহ অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলা ও জেলা নের্তৃবৃন্দ সিদ্ধান্ত নিয়ে শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিমকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে কেন্দ্রে তালিকা পাঠানো হয়। এর পর দলীয় হাই কমান্ড সাবেক পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা হালিমুল হক মিরুকে মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র দাখিল করে গণসংযোগ শুরু করেন। দলীয় হাই কমান্ড থেকে সকল বিদ্রোহী প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার নির্দেশ দেওয়া হলেও আব্দুর রহিম দলের সিদ্ধান্ত উপেক্ষা করে মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন রোববার সন্ধ্যা পর্যন্ত তার মনোনয়নপত্র প্রত্যাহার না করায় দল থেকে তাকে এ বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান এ বহিস্কার আদেশের সত্যতা স্বীকার করে বলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সিদ্ধান্ত অনুযায়ী আব্দুর রহিমকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিস্কার করা হয়েছে। এখন থেকে তার সাথে শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ কোন সম্পর্ক নেই। এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিমের সাথে রাত ৮.১২ মিনিটে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনও পর্যন্ত এ ব্যাপারে কোন বহিস্কার আদেশ এর চিঠি পাননি। ফলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। এদিকে রহিমের বহিস্কার আদেশ মাইক যোগে প্রচারের সাথে সাথে এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
শাহজাদপুর
গালা ইউনিয়নে হাসিবুর রহমান স্বপন এম,পি'র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প উপ- মন্ত্রী ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাসিবুর...
