শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করে নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার আহবানের মধ্য দিয়ে রাজকীয় সংবর্ধনা ও ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ মার্চ শনিবার শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আয়োজিত যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভার:) ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ সাংবাদিক শিমুল হত্যাকান্ড খুবই দু:খজনক ঘটনা।’ এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘ এ হত্যাকান্ডের সাথে যারাই জড়িত থাকুন না কেন তাদের খুঁজে বের করা হোক। আমি প্রকৃত হত্যাকারীদের দ্রুত বিচার আশা করি। শিমুল হত্যাকান্ডে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। ইতিমধ্যেই মেয়র হালিমুল হক মিরুকে উপজেলা, জেলা ও কেন্দ্রীয়ভাবে সাময়িক বহিস্কার করা হয়েছে। স্থায়ী বহিস্কারের জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। ইতিমধ্যেই মেয়র মিরু ও নাছির জেলারের মাধ্যমে কারণ দর্শাণোর নোটিশের জবাব কেন্দ্রীয় আওয়ামী লীগ দপ্তরে প্রেরণ করেছে। ’ তিনি আরও বলেন, ‘ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলের ভাবমুর্তি ক্ষুন্নকারী কাউকে ছাড় দেননি দিবেন না। শিমুলের খুনিদের সুষ্ঠু তদন্তের ও বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে আদালত।সামনে নির্বাচন, তাই দলকে শক্তিশালী করতে হবে। আগামী ৬ মাসের মধ্যে সকল ইউনিয়ন কমিটি, উপজেলা যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো সন্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন সভাপতির বক্তব্যে' সাংবাদিক শিমুল হত্যার প্রধান আসামী হালিমুল হক মিরুকে কেন্দ্রীয়ভাবে স্থায়ী বহিস্কার ও সাংবাদিক শিমুল হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান।’ স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের সভপতিত্বে অনুষ্ঠিত ওই যৌথ বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, মোস্তফা কামাল খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার, শফিকুর রহমান শফি, রফিকুল ইসলাম বাবলা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, আইন বিষয়ক সম্পাদক ও মিল্কভিটার ভাইস চেয়ারম্যান এমএ হামিদ লাভলু, এড. আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগ সদস্য ও প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, কোরবান আলী, কৃষকলীগ সভাপতি আব্দুল মতিন, শ্রমিক লীগ সভাপতি টিপু সুলতান, সেস্বাসেবক লীগ নেতা ফারুক সরকার, যুবলীগ সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক মানুনর রশিদ লিয়াকত, আশিকুল হক দিনার, ছাত্রলীগ সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, সাধারণ সম্পাদক ইসলাম আলী, ইউনিয়ন আ’লীগ নেতা মাজেদ আলী, আনছার আলী, গোলাম মর্তুজা, হাসিবুল হক হাসান, আব্দুল মালেক সরকার প্রমূখ। এর আগে প্রধান অতিথি ডা: হাবিবে মিল্লাত মুন্না শাহজাদপুরের বিসিক বাসষ্ট্যান্ডে পৌঁছালে তাকে রাজকীয় সংবর্ধনা দিয়ে হাতির পিঠে চড়িয়ে দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান  কানিজ ফাতেমা

শাহজাদপুর

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান কানিজ ফাতেমা

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এই কৃতি সন্তানকে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ও ব্যবস্...