বুধবার, ২৫ মার্চ ২০২৬
আবুল কাশেম : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী ব্যাপারীর ইউনিয়ন পরিষদের চৌকিদার-দফাদারদের রুমের টেবিলের ড্রয়ার থেকে ৭০ পিছ ইয়াবা উদ্ধারের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী । এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার বিকেল ৫ টায় পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সন্মুখে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন, পোতাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আল মাহমুদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাশেদুল হায়দার রাশেদ, জেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল, সাইফুল ইসলাম, ইউনিয়ন আ.লীগ নেতা আব্বাস আলী মোল্লা, শাহজাহান আকন্দ প্রমূখ। বক্তারা বলেন, ‘যেখানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, সেখানে পোতাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারীর এ বিষয়ে দায়িত্ব সবার চেয়ে বেশী। অথচ তারই ইউনিয়ন পরিষদের চৌকিদার-দফাদারদের রুমের টেবিলের ড্রয়ার থেকে পুলিশ ইয়াবা উদ্ধার করায় এলাকাবাসী বিষ্মিত হয়েছে। শুধু তাই নয়, মোহাম্মদ আলী ব্যাপারীর এ মাদক সংক্রান্ত আচরণ রীতিমতো বর্তমান সরকারের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে। ইউনিয়ন আ.লীগ সভাপতি ও ইউপি চেয়ারমান হিসেবে যেখানে মোহাম্মদ আলী ব্যাপারীর মাদক নির্মূলে জোরালো ভূমিকা রাখার কথা, সেখানে তিনি সম্পূর্ণই ব্যর্থতার পরিচয় দিয়েছেন।’ এলাকাবাসী মনে করছে, ‘এ যেন সর্ষের মধ্যেই ভূত!’ জানা গেছে, গতকাল শুকবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানা পুলিশের একটি দল পোতাজিয়া ইউনিয়ন পরিষদে অভিযান চালিয়ে পরিষদের চৌকিদার-দফাদারদের রুমের টেবিলের ড্রয়ার থেকে ৭০ পিছ ইয়াবা উদ্ধারসহ চৌকিদার আনোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ২ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, ‘পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চৌকিদার-দফাদারদের রুমের টেবিলের ড্রয়ার থেকে ৭০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। ২ জনের নামে মামলা হয়েছে। পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে ও অপর আসামী পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।’ এ ব্যাপারে আজ শনিবার সন্ধ্যায় পোতাজিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী ব্যাপারীর সাথে তার ব্যাক্তিগত মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...