রবিবার, ২২ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির: প্রখ্যাত কণ্ঠশিল্পী ভুপেন হাজারিকার কালজয়ী 'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য' গানের মর্মার্থ বুকে ধারণ ও মুজিবীয় আদর্শ লালন করে শাহজাদপুরের গণমানুষের নেতা, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু ও তারুণ্যদীপ্ত প্রতিবাদী কন্ঠস্বর শাহজাদপুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখের আদর্শ অনুপ্রাণিত হয়ে নিজস্ব অর্থায়নে শাহজাদপুর উপজেলার দুর্গম রূপবাটি ইউনিয়নের নিভৃত পল্লী সন্তোষা গ্রামের অর্ধশতাধিক দুরাবস্থাপন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ইউনিয়ন যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার সাজু ইসলাম। আজ রোববার বিকেলে ইউনিয়ন যুবলীগের কর্মীদের সাথে নিয়ে সন্তোষা গ্রামের মধ্যবিত্ত অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন ইঞ্জিনিয়ার সাজু ইসলাম। করোনা ভাইরাসের ক্রান্তিকালে দীর্ঘদিন কর্মহীন হয়ে মানবেতর দিনযাপনকারী সন্তোষা গ্রামের মধ্যবিত্ত পরিবারের সদস্যরা এ খাদ্যসামগ্রী সহায়তা পেয়ে ইঞ্জিনিয়ার সাজুর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অপরদিকে, এ বিষয়ে ইঞ্জিনিয়ার সাজু বলেন, 'শাহজাদপুরের নন্দিত দুই নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু ও রাজীব শেখের আদর্শে প্রাণিত হয়ে সর্বদা যেনো মানুষের সেবায় ও কল্যাণে কাজ করতে পারি, সেজন্য সকলের দোয়া ভালোবাসা কামনা করি।'

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...