সোমবার, ২৩ মার্চ ২০২৬
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের শাহজাদপুরের মেধাবী ছাত্র মামুন পারিবারিক অভাব অনটনে দিন মজুরী করে পড়াশুনা করে এবার এসএসসিতে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। তার প্রাপ্ত মোট নম্বর ১১৪৭। তার পরিবারের পক্ষে উচ্চ শিক্ষা চালিয়ে যাওয়ার শংকা । জানা যায়, শাহজাদপুর উপজেলার চরকাদাই গ্রামের দিনমজুর নাসির উদ্দিনের ছেলে মামুন। চার ভাইবোনের মধ্যে ২য় সন্তান সে। বাড়ী থেকে ৩ কিলোমিটার দুরে অবস্থিত বেলতৈল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখার পরীক্ষার্থী ছিল মামুন। নিয়মিত পায়ে হেটে স্কুল করত সে। কোন দিন স্কুল ফাঁকি ছিল না তার। কোন কোচিং বা প্রাইভেট পড়ানোর সাধ্য তার বাবার ছিল না। নিজের চেষ্টা ও স্কুলের শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় তার এই সাফল্য। স্কুলের ছুটিতে সে তার বাবার সাথে দিনমজুরী করে থাকে। তার পরীক্ষার ফলাফল প্রকাশের দিনেও সে তার বাবার সাথে টাঙ্গাইলে ধান কাটার দিনমজুর হিসেবে চলে যায়। সেখান থেকেই সে তার পরীক্ষার ফলাফল জানতে পারে। মামুনের মা একজন মানষিক প্রতিবন্ধী। মামুন জানায়, বড় হয়ে সে একজন ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে চায়। কিন্ত দিনমজুরী করে পরিবারকে সহযোগিতা করে সে উচ্চ মাধ্যমিকে ভর্তি ও পড়াশুনা চালিয়ে নিতে পারবে কিনা এ নিয়ে তার মনে চরম শংকা কাজ করছে। কারন বড় ক্লাসে পড়াশুনা করতে তার খরচও বাড়বে। এই বাড়তি খরচ দিনমজুরী করে তার বাবা ও সে যোগান দিতে পারবে কিনা এ নিয়ে সংশয়বোধ করছে সে। তার ইচ্ছা যদি কোন হৃদয়বান ব্যক্তি তার পড়াশুনার ভার বহন করতো তাহলে সে নিশ্চিন্তে তার পড়াশুনা চালিয়ে যেতে পারতো। আরো জানা যায়, মামুন পিএসসি ও জেএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...