সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরের জঙ্গি আস্তানা থেকে পলাতক জুয়েল রানা (২০) নামে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

জুয়েল রানা পাবনা জেলার সাথিয়া থানার দাড়ামুদা পশ্চিমপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও মিডিয়া অফিসার প্রণব কুমার সরকার।

র‌্যাব ১২ পক্ষ হতে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ০১.৩০ ঘটিকায় সিরাজগঞ্জ ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান,পিএসসি ও সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (এ্যাডজুটেন্ট) সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হানিফ হাইয়ে হোটেলের সামনে অভিযান পরিচালনা করে ০১টি জিহাদী বই, ০১টি তালেবানি বই ও ০৭টি জিহাদী লিফলেটসহ নব্য জেএমবি সদস্য জুয়েলকে গ্রেফতার করে র‌্যাব-১২ সদস্যগণ।

আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে বিধিমোতাবেক জিজ্ঞাসাবাদ ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আসামীকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর শাহজাদপুর পৌর এলাকার একটি বাড়ির জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ৪ জেএমবি সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। এ ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামি ছিলেন জুয়েল রানা।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

শাহজাদপুর

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...