বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুর গালা ইউনিয়নের ভেড়াখোলা গ্রামে এবছর ১৯মার্চে ডোবা থেকে জামাত আলী নামের এক চা দোকানীর লাশ উদ্ধার করে পুলিশ ।সেই চা দোকানীর হত্যার রহস্য উদঘাটন হয়েছে। হত্যাকান্ডে জড়িত এক আসামীকে গ্রেফতার করেছেন মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই নওজেস আলী। আজ ১২ এপ্রিল বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার উপপরিদর্সক এস আই নওজেশ আলী মামলায় একজনকে গ্রেফতার করে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে। গ্রেফতার কৃত আসামী উপজেলার ভেড়াখোলা খোকা মোল্লার পুত্র আবুল কাশেম পাশু (৫৫) ।আজ ১২ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে গ্রেফতার কৃত আসামীর ১৬৪ ধারামতে স্বীকারক্তিমুলক জবান বন্দি রেকর্ড করেন শাহজাদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হাসিবুল হক।প্রায় এক ঘন্টা আসামীর স্বীকারোক্তিমুলক জবান বন্দি রেকর্ড করেন বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট।এ জবানবন্দিতে ঐ চা দোকানিকে হত্যার কথা স্বীকার করে এ জবান বন্দি প্রদান করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নওজেস আলী জানান, হত্যান্ডের দিন শ্রীলংকায় নিদাহাস ট্রফিতে বাংলাদেশ ভারত ক্রিকেট ম্যাচ চলছিলো।ভিকটিম কে হত্যা করে ডোবার গর্তে ভিতর লাশ পুতে কচুরী পানা দিয়ে ঢেকে রাখে। হত্যাকান্ডের আরো কারা কারা জড়িত আছে তদন্তের স্বার্থে এই মুহুর্থে তাদের নাম বলা যাবে না।ভিকটিম চা দোকানীর চাচার সাথে ঘাতকের মাঝে ডিসলাইনের ব্যবসা নিয়ে কোন্দল ছিলো। তিনি আরও জানান যে,হত্যা কান্ডের পর থেকেই আসামীর আচরন অস্বাভাবিক মনে হয়। তাকে আমরা নজরদারীতে রাখি।হত্যা কান্ডের পরদিন থেকে এই আসামী নামাজ পড়া শুরু করে,এমনকি দিনের বেশিরভাগ সময় একাকী সময় কাটাতো।খাওয়া দাওয়া ছিল অনিয়মিত।তার এই অস্বাভাবিক আচরন দেখে পুলিশ তার উপড় নজরদারী বাড়ায়।গ্রেফতার হওয়ার আগে বিষ পান করে আত্নহত্যার চেষ্টাও করেছিলো । উল্লেখ্য এবছর ১৯ মার্চ সোমবার বেলা ১২টার দিকে উপজেলার গালা ইউনিয়নের বেড়াখোলা গ্রামের একটি ডোবা তার মরদেহ উদ্ধার করা হয়। জামাত আলী ওই গ্রামের বিশা মোল্লার ছেলে। তিনি স্থানীয় ভেড়াখোলা বাজারের চা দোকানদার।হত্যাকান্ডের পর ভিকটিমের চাচা বাদী হয়ে অজ্ঞাত

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাকিব থেকে গণমাধ্যমকে দূরে থাকার অনুরোধ আকরাম খানের

খেলাধুলা

সাকিব থেকে গণমাধ্যমকে দূরে থাকার অনুরোধ আকরাম খানের

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন ইউনিটের (আকসু) নিষেধাজ্ঞার কারণে সাকিবের কাছ থেকে গণমাধ্যমকে দূরে থাকার অনুর...