বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি : শাহজাদপুরে করতোয়া নদীতে হিন্দু ধর্মাবলম্বী মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথীতে মহাবারুণী স্নান উপলক্ষে আজ রোববার নদীতে মানুষের ঢল নামে। হিন্দু রীতি অনুযায়ী সকাল ১১ টার মধ্যে এই স্নান সমাপ্ত হবে। এ কারণে সকাল থেকেই শাহজাদপুর সহ আশপাশের বিভিন্ন উপজেলা নদী স্নান করার নারী-পুরুষের ঢল নামে। নিয়ম অনুসারে নদীর ঘাটে গিয়ে স্নান শেষে পুরোহিত দ্বারা মন্ত্র পাঠ করে ও সূর্য্য দেবীকে প্রণাম করে পুনরায় স্নান শেষে নারীরা একে অপরকে সিঁদুর লাগিয়ে উৎসব পালন করে। পরে মন্দিরে গিয়ে প্রার্থনা করতে হয়। পুরোহিত নিতাই চক্রবতী জানান, এই মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথীতে অধিক পূর্ণলাভের আশায় এই মহাবারুণী স্নান অনুষ্ঠিত হয়। শত শত বছর ধরে এ স্নান অনুষ্ঠিত হয়ে আসছে। এ দিন গোটা নদীর পাড়ে ছিলো ভক্তদের ভীড় লক্ষ করার মতো। এদিন শাহজাদপুরে হিন্দু ধর্মাবলম্বীরা নদীতেস্নান শেষে শাহজাদপুর হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামেনী (রঃ) মাজারে এসে প্রার্থনা জানায় এসময় মাজার চত্বরে সে এক অন্য রকম দৃশ্য লক্ষ্য করা যায়। যুগ যুগ ধরে এই মাজারে হিন্দু ধর্মাবলম্বীরা মোমবাতী, ধুপশলা জ্বালিয়ে এই তিথীতে বিশেষ প্রার্থনা করেন ভক্তবৃন্দরা। এদিন মাজারটা ছিলো হিন্দুদের বিশেষ প্রার্থনা দিন। হিন্দু-মুসলিম একত্রিত হয়ে এক মিলন মেলায় পরিনত হয়। মাজার ভক্তরা জানান, বছরের এই দিনে মানুষের পূর্ণলাভের আশা হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বীরা এ মাজারে এসে তারা ভক্তি ও প্রার্থনা করে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...