বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি ( মশাল) ব্যাপক নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গত ২১ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়াস্থ জগৎ বরেণ্য অলী হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহঃ) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে চেয়ারম্যান প্রার্থী শফিকুজ্জামান শফি (মশাল) আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন। এরপর থেকে তিনি প্রতিদিনই নির্বাচনী এলাকা শাহজাদপুর পৌর এলাকাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন স্থানে মশাল প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার পোরজনা, জামিরতা, কৈজুরী, খুকনী, জালালপুর, নগরডালা, কায়েমপুর, কাশিনাথপুর, তালগাছী, বাড়াবিল, পাড়কোলা, জিগারবাড়িয়া, চরনরিনা, বাঘাবাড়ী, পোতাজিয়া, বাড়াবিল, পাড়কোলা, জিগারবাড়িয়া, পুরানটেপরিসহ বিভিন্ন এলাকায় মশাল প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ সম্পন্ন করেছেন। প্রতিদিনই চেয়ারম্যান প্রার্থী শফিকুজ্জামান (মশাল) দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন পাড়া, মহল্লায় ছুঁটে চলেছেন, ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন ও মশাল প্রতীকে ভোট চাচ্ছেন। এ গণসংযোগকালে তার সাথে জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তুহিন, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা যুবজোট সভাপতি সায়েমুল ইসলাম শোভন, সেক্রেটারি, মেহেদী হাসান লিটন, পৌর যুবজোট সভাপতি আবু তালেব, সেক্রেটারি শেখ লিটন, যুবজোট নেতা ইকবাল, আলীম, উপজেলা ছাত্রলীগ (জাসদ) সভাপতি সৈয়দ আদিত্য জামান, সেক্রেটারি ইব্রাহিম খলিল রাশেদ, উপজেলা জাতীয় শ্রমিকজোট সভাপতি সাইদুল ইসলাম, সেক্রেটারি আব্দুস সাত্তার ফকির, যুবজোট নেতা লিটন হোসেন, জাসদ নেতা আকবর আলীসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জাসদের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...