রবিবার, ২২ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের উপর পৌর কাউন্সিলরের লোকজনের হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে এই হামলার ঘটনায় একজনকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, গত ৩ মে শাহজাদপুর পৌর শহরের পারকোলা গ্রামের বর্তমান কাউন্সিলর বেলাল হোসেনের গ্রুপ ও সাবেক কাউন্সিলর পীযূষের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আলী আজগর (৫৫) নামের এক ব্যাক্তি নিহত হয়। এই মৃত্যুর ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে। হত্যাকা-ের বিষয়ে নিহত আলী আজগরের ছেলে জুয়েল রানা বাদী হয়ে ৮৫ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সংঘর্ষ ও হত্যার ঘটনার পর থেকেই সাবেক কাউন্সিলর পীযূষ গ্রুপের লোকজন ও পারকোলা গ্রামের মানুষ হামলা, ভাঙচুর ও গ্রেফতার আতঙ্কে এলাকা ছেড়ে গাঁ ঢাকা দেয়। সেই সুযোগে বর্তমান কাউন্সিলর বেলাল গ্রুপের লোকজন বিভিন্ন বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ করে ভুক্তভোগীরা। সংঘর্ষ ও হত্যার ঘটনার পর থেকেই পারকোলা গ্রামের আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আজ শনিবার দুপুর ১২টায় বেলাল গ্রুপের লোকজন একটি বাড়িতে লুটপাট করার সময় অবস্থানরত পুলিশ সদস্যরা বাধা দেয়। ক্ষিপ্ত হয়ে বেলাল কাউন্সিলের লোকজন কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় দুলু খাতুন (২৮) কে আটক করে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, পুলিশের উপর হামলার খবর পেয়ে আমি সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় পারকোলা গ্রামের মোঃ সুমনের স্ত্রী দুলু খাতুনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তিনি আরও জানান, দুলু খাতুনকে লুটপাটের মামলায় আটক করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)