বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : গতকাল শুক্রবার উপজেলার রূপবাটি ইউনিয়নের সন্তোষা মহল্লায় ও আজ শনিবার কায়েমপুর ইউনিয়নের কাশিনাথপুর বাজার, গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল বাজারে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী জননেতা এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলুর জনসভা, গণসংযোগ ও সরকারের উন্নয়নের প্রচারপত্র বিলি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার ররূপবাটি ইউনিয়নের সন্তোষা মহল্লায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাদপুর আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু) স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু বলেন, 'প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অভূতপূর্ব উন্নয়ন ত্বরান্বিত গতিতে বাস্তবায়ন করে দেশকে স্বনীর্ভর দেশ হিসেবে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। বহিঃর্বিশ্বে দেশকে মাথা উচু করে দাঁড় করাতে হলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনা’কে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। শাহজাদপুরের মাটি ও মানুষের টানে জনপ্রতিনিধি না হয়েও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি ও আমার ভাই আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক দুলালের সার্বিক তত্বাবধানে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ খাতসহ উপজেলা পর্যায়ে ৩টি কোর্ট স্থাপনসহ জনমানুষের, দুঃখী মেহনতি কৃষক, তাঁতীদের ভাগোন্নয়নে কাজ করে যাচ্ছি। শাহজাদপুর হাইস্কুলকে সরকারি করেছি । আগামী প্রজন্ম স্বশিক্ষায়, আদর্শিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হলে বঙ্গবন্ধুর স্বপ্ন ‘সোনার বাংলা' গড়ার কাজ ত্বরাণ্বিত হবে । তাই শিক্ষিত নেতৃত্ব নির্বাচন করতে হবে ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীকে মনোনয়ন দেবেন, আমরা সবাই তার জন্যই কাজ করবো, ইনশাআল্লাহ! গতকাল শুক্রবার উপজেলার রূপবাটি ইউনিয়নের সন্তোষা মহল্লা অনুষ্ঠিত জনসভার প্রধান অতিথি এসব কথা বলেন । এ সভায় মিল্কভিটার পরিচালক ও শ্রেষ্ঠ সমবায়ী আব্দুস সামাদ ফকির, শাহজাদপুর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজীব শেখ, রূপবাটি ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল সরকার, গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, আজ শনিবার বিকেলে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কাশিনাথপুর বাজার ও গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল বাজার এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও উন্নয়নের প্রচারপত্র বিলি করেন জননেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু। মিল্কভিটার পরিচালক ও শ্রেষ্ঠ সমবায়ী আব্দুস সামাদ ফকির, শাহজাদপুর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজীব শেখসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...