বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
এবার ‘রোবট-২’ সিনেমায় দেখা যেতে পারে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে। ‘ধুম-৩’ সিনেমায় একটু গ্রে শেডেড ভূমিকায় প্রায় সম্পূর্ণ স্ক্রিন জুড়ে আড়াই ঘণ্টা দাপিয়ে বেড়িয়েছিলেন আমির খান। নিজের অভিনয় দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছিলেন তিনি। আমির খান আবার বক্স অফিসের গতবাধা খলনায়ক চরিত্রে অভিনয় করতে পারেন তামিলের সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘রোবট’ সিনেমার সিক্যুয়েল ‘রোবট-২’ তে। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, এ ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করার জন্য তার কাছে প্রস্তাব রাখা হয়েছে। রজনীকান্ত অভিনীত ‘রোবট’ সিনেমাটির জন্য প্রথমে শাহরুখ খান ও তারপর আমির খানকে মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু দুই জনেই সে প্রস্তাব খারিজ করার পর রজনীকান্ত অভিনয় করেন ঐশ্বরিয়া রাইয়ের বিপরীতে। ভারতের সর্বোচ্চ ব্যয়বহুল সিনেমার মধ্যে অন্যতম ছিল রজনীকান্তের এ সুপারহিট ছবি ‘রোবট’। ২০১০ সালে ছবিটি মুক্তি পেয়েছিল হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। এখন দেখার বিষয় সদ্য ‘ধুম-৩’ এর মত একই হিরো-ভিলেন ধাঁচের সিনেমায় কাজ করার পর এ প্রস্তাবে আমির সম্মতি প্রদান করেন কিনা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

সময় এসেছে ফরমালিন ও ভেজালযুক্ত খাদ্যকে কঠোরভাবে ‘না’ বলার।

সম্পাদকীয়

সময় এসেছে ফরমালিন ও ভেজালযুক্ত খাদ্যকে কঠোরভাবে ‘না’ বলার।

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট এর আওতায় উপ...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...