সোমবার, ২৩ মার্চ ২০২৬
২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদেশের নয়, বিশ্ব-ইতিহাসেরই অন্যতম ভয়াবহ শিল্প-দুর্ঘটনা। কিন্তু একে কেন্দ্র করে করা মামলাগুলোর একটি ছাড়া বাকি প্রায় কোনটিরই আজ পর্যন্ত নিষ্পত্তি হয়নি। সম্প্রতি বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে ১৩২০ মেগাওয়াটের এসএস পাওয়ার প্ল্যান্টে সংঘর্ষের ঘটনা ঘটে। গত ১৭ এপ্রিল, ২০২১ শনিবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ‘এস আলম’ গ্রুপের কয়লা বিদ্যুৎকেন্দ্রে কর্মরত স্থানীয় শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি, অতিরিক্ত কাজের পারিশ্রমিক, শুক্রবার অর্ধদিবস কাজ ও ইফতারের জন্য বিরতির যৌক্তিক দাবিতে চলমান বিক্ষোভে পুলিশের গুলিতে ৫ জন নিহত এবং ৫০ জন আহত হবার ঘটনা ঘটে। পরবর্তীতে গুলিবিদ্ধ আরো ২ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। পঞ্চাশ জন মানুষকে আহত এবং পাঁচজনকে হত্যা করতে কত রাউন্ড গুলি বর্ষণ করতে হয়েছে তার খবর এখনও পাওয়া যায় নি। এস আলম কর্তৃপক্ষের নিয়োগ করা নিরাপত্তা বাহিনী, আনসার বাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যদের হাতের নিশানা এত নিখুঁত নয় যে এক গুলিতে একজনকে আহত করতে বা হত্যা করতে পারে। ধারণা করা যায় শতাধিক রাউন্ডের বেশি গুলি বর্ষণ করা হয়েছে। অর্থাৎ ছোটখাট একটা যুদ্ধ হয়েছে বাঁশখালি গণ্ডামারা কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে। এ এক অসম যুদ্ধ। একদিকে অস্ত্রধারী সরকারি, আধা সরকারি এবং প্রচণ্ড ক্ষমতাশালী এস আলম কর্তৃপক্ষ নিয়োজিত বেসরকারি বাহিনী, অন্যদিকে নিরস্ত্র শ্রমিক। তাঁরা সবাই ছিল বঞ্চনা জনিত ক্ষোভের অস্ত্রে সজ্জিত। এর আগেও ২০১৬ সালেও গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকায় এস আলম গ্রুপের মালিকানাধীন এ কয়লা বিদ্যুৎকেন্দ্রের জায়গা অধিগ্রহণ নিয়ে স্থানীয়দের সাথে সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছিলেন। জনগণতান্ত্রিক রাষ্ট্রে এহেন হত্যাকান্ড কাদের স্বার্থ রক্ষায় ঘটছে? বার বার একই ধরনের ঘটনার পূনরাবৃত্তি ঘটছে বিষয়টি মানুষেকে ভাবিয়ে তুলেছে। শাসকরা ধীরে ধীরে জনতার কাতার থেকে অনেক দূরে সরে গেছে সেটি আর বলার অপেক্ষা রাখেনা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...