সোমবার, ২৩ মার্চ ২০২৬
রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এর অর্ধেকেরও বেশি রোগী বগুড়া জেলায়। এ জেলায় সুস্থ হওয়ার হার অন্য জেলার তুলনায় অনেক কম হলেও মৃত্যুর হার আবার বেশি। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য শুক্রবার (১২ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ২ হাজার ৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বগুড়াতেই আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০৯ জন। বৃহস্পতিবার (১১ জুন) বিভাগে মোট শনাক্ত হয়েছেন ১০৮ জন। এর মধ্যে ৭৬ জনই বগুড়ার বাসিন্দা। বগুড়ায় এ পর্যন্ত ১১ জন মারা গেছেন। রাজশাহী বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ২৬ জন। এর মধ্যে বৃহস্পতিবার পাবনা ও সিরাজগঞ্জে একজন করে মারা গেছেন। পাবনায় মোট মৃত্যুর সংখ্যা ৫ জন। আর সিরাজগঞ্জে মারা গেছেন ৩ জন। বিভাগের রাজশাহী জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৩ জন। এছাড়া নওগাঁয় ৩ জন ও নাটোরে ১ জন মারা গেছেন। রাজশাহী বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে এখনও কারও মৃত্যু হয়নি। রাজশাহী জেলায় এ পর্যন্ত ১১৬ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এছাড়া জয়পুরহাটে ২১৪ জন, নওগাঁয় ১৬৩ জন, সিরাজগঞ্জে ১৬৩ জন, পাবনায় ১৭৭ জন, নাটোরে ৭৮ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৭৯ জন শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার সিরাজগঞ্জে ১ জন, রাজশাহীতে ১২ জন, নাটোরে ২ জন, পাবনায় ১৬ জন এবং চাঁপাইনবাবগঞ্জ ১ জন যুক্ত হয়েছেন নতুন আক্রান্তের তালিকায়। রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি করোনা জয় করেছেন নওগাঁয় ১২০ জন। এছাড়া জয়পুরহাটে ১১৫ জন, বগুড়ায় ৮৯ জন, নাটোরে ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪২ জন, রাজশাহীতে ৩৩ জন, সিরাজগঞ্জে ১৬ জন এবং পাবনায় ১০ জন। বিভাগে মোট সুস্থ হয়েছেন ৪৬৪ জন। হাসপাতালে ভর্তি ৩৭১ জন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...