রাজশাহী সংবাদদাতা : রাজশাহীতে সন্ত্রাসীদের হামলায় মুক্তিযোদ্ধা এমদাদুল হক আহত হয়েছেন। রোববার গোদাগাড়ী উপজেলার ঈশ্বরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মুক্তিযোদ্ধা এমদাদুল হককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার উপজেলার দামকুড়া হাট এলাকার আলোকছত্র গ্রামের বাসিন্দা।
আহত মুক্তিযোদ্ধা এমদাদুল হক (৬২) সাংবাদিকদের জানান, রোববার সকাল ১১টার দিকে তিনি ঈশ্বরীপুর এলাকার একটি জমি দেখতে যান। এ সময় ওই এলাকার ওয়াজেদ আলী ও সাদেক আলীর নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের ধারলো অস্ত্রের আঘাতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। ঘটনার শেষ পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রাজশাহীর গোদাগাড়ী থানার (ওসি) জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে বলেও জানান ওসি।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে "রবীন্দ্রনাথের ভাষাচিন্তা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শাহজাদপুরে মঙ্গলবার বিকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে "রবীন্দ্রনাথের ভাষাচিন্তা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হ...

