রবিবার, ২২ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রফেসর বিশ্বজিৎ ঘোষ বলেছেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ঢাকায় স্থানান্তরের বিষয়টি সম্পূর্ণ গুজব। এ ছাড়া একশ কোটি টাকা ব্যায়ে ঢাকায় জায়গা কেনার বিষয়টিও সম্পূর্ণ মিথ্যা। একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্ত ছড়াতে এ ধরণের প্রপাগান্ড ছড়াচ্ছে। তিনি আরো বলেন, রবীন্দ্র বিশ^বিদ্যালয় শাহজাদপুরে প্রতিষ্ঠিত হয়েছে। এটি শাহজাদপুরেই থাকবে। রোববার সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অভিষেক ও নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবন-১ এর হলরুমে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.বিশ্বজিৎ ঘোষ। তিনি আরো বলেন,রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কোন অনিয়ম দূর্ণীতি হয়নি। আদালতে যে মামলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান ও নবনির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি ড.ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অভিষেক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যায়ন বিভাগের প্রভাষক লায়লা ফেরদৌস হিমেল, প্রভাষক জাবেদ ইকবাল, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের প্রভাষক ফারহান ইয়াসমিন, প্রভাষক মোঃ আজিম উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, নবনির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি ড. ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারহান ইয়াসমিন, কোষাধক্ষ্য লায়লা ফেরদৌস হিমেল ও কার্যহির্বাহী সদস্য মোঃ রিফাত-উর-রহমান, আরিফুল ইসলাম, বরুণ চন্দ্ররায় ও শারমিন সুলতানাকে অভিষেক অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া এ বিশ্ববিদ্যালয়ের ১২জন নবীব শিক্ষককে এ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান ও নবনির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি ড.ফখরুল ইসলাম তার বক্তব্যে বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.প্রফেসর বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও এ মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবীতে শাহজাদপুরে অচিরেই শিক্ষক ও শিক্ষার্থীদেও পক্ষ থেকে মানববন্ধন ও সমাবেশ করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)