বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
RABINDRANATH KACHARIBARI

মোঃ মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর সংবাদ ডটকমঃ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ এর পক্ষ থেকে হাইকোর্টে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত কাচারীবাড়ী রক্ষার নির্দেশনা চেয়ে রিট আবেদন করায় হাইকোর্ট তা মঞ্জুর করলে ঐ মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান বিশিষ্ট আইনজিবী এ্যাডভোকেট মনজিল মোরসেদ গত ১২ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় শাহজাদপুর রবীন্দ্র কাচারীবাড়ী ও নির্মানাধীণ বহুতল সুতা মার্কেট পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে সংগঠনের সেক্রেটারী আসাদুজ্জামান ছিদ্দীকি ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ উপস্থিত ছিলেন। তিনি কাচারীবাড়ী এবং কাচারীবাড়ীর পাশেই অবৈধ নির্মানাধীন বহুতল ভবনটি পরিদর্শন করে রাতেই তিনি ঢাকায় ফিরে যান। উল্লেখ্য দৈনিক যুগান্তর সহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে কাচারীবাড়ী ঘেষে অবৈধভাবে বহুতল সুতা মার্কেটের ভবন নির্মাণের খবর প্রকাশিত হওয়ার পর হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ এর পক্ষ থেকে এই অবৈধ ভবনটি ভেঙ্গে দেওয়ার জন্য হাইকোর্টে তিনি রিট করেন । এই মামলায় নির্মাণ কাজের উপর স্থিতাবস্থা চেয়ে ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব, প্রতœতত্ব অধিদপ্তরের মহাপরিচালক, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার, প্রতœতত্ব অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক পরিচালক, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শাহজাদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), শাহজাদপুর পৌর সভার মেয়র, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান, রবীন্দ্র কাচারীবাড়ীর সংরক্ষক এবং ইয়ান মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি রমজান আলীকে বিবাদী করে এ রিটটি করা হয়েছে। আইনজিবী মনজিল মোরসেদ এদিন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদের সঙ্গে তার অফিস রুমে সৌজন্য সাক্ষাত করেন। ইউএনও এর অফিস কক্ষে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে এইচ আর পি বির চেয়ারম্যান এ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন রবীন্দ্র কাচারীবাড়ী শুধু রক্ষাই নয় সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সকল ঐতিহাসিক প্রতœতাতী¡ক নিদর্শন রয়েছে তা রক্ষার জন্য মিডিয়া কর্মীদের সংবাদ মাধ্যমে তুলে ধরতে অনুরোধ জানান।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...