মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
61638 শাহজাদপুর সংবাদ ডেক্সঃ তেমার বয়স এখন ২৮ বছর। অন্ধকার জীবনে অনেককেই সঙ্গ দিয়েছেন তিনি। বিনিময়ে পেয়েছেন টাকা আর লাঞ্ছনা। তবে এখন তিনি আলোর পথে। কৌন বনেগা ক্রোড়পতিতে (কেবিসি) এসে নিজের অন্ধকার অতীতের কথাগুলো এভাবেই বলছিলেন ফাতেমা। বিয়ের নামে মাত্র ৯ বছর বয়সে তাকে তুলে দেয়া হয়েছিল অন্ধকার জগতে। বিয়ে হয়ে যাওয়ার পর যৌন ব্যবসায় বাধ্য করা হয় ফাতেমাকে। সেখান থেকে অনেক কষ্টে বেরিয়ে এসেছেন। ২০০৪ সালে বিহারের ফরবেসগঞ্জের যৌনকর্মীদের নিয়ে তিনি তৈরি করেন ‘আপনে আপ গার্লস’ নামে একটি সংগঠন। যারা বিভিন্ন যৌনপল্লীতে গিয়ে গঠনমূলক কাজ করে। ফাতেমার লড়াকু জীবনের গল্প তুলে ধরা হয় কেবিসিতে। অনুষ্ঠানটিতে বলিউড অভিনেত্রী রানি মুখার্জীর সঙ্গে হট সিটে বসেন তিনি। অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে আছেন অমিতাভ বচ্চন। এদিকে ফাতেমা কেবিসি থেকে অনেক টাকা জিতেছেন। এই টাকা দিয়ে তিনি নিজের সন্তানের জন্য একটা বাড়ি বানাবেন আর কিছু টাকা নিজের সংগঠনের জন্য খরচ করবেন বলে জানান। শাহজাদপুর সংবাদ ডটকম/আইএস/পিএনএস/২৩.০৮.২০১৪

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!