বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি:শাহজাদপুর উপজেলার গাড়াদহ বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে যৌতুক ও বাল্যবিবাহ রোধে মা-সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন,রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ নূর-উর-রহমান। বিশেষ অতিথি ছিলেন,সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা ও শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান,মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস, প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুস সাত্তার প্রমূখ। এ সমাবেশে প্রায় ২ হাজার মা ও শিক্ষার্থী যৌতুক ও বাল্যবিবাহকে না করে শপথ নেন। প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ নূর-উর-রহমান তাদের এ শপথ বাক্য পাঠ করান। এ সমাবেশে বাল্যবিবাহ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,নবীণদের বরণ ও আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হয়। এ ছাড়া সমাবেশ শেষে বার্ষিক পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...