বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
করোনার তান্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। প্রাণঘাতী এই ভাইরাসে রবিবার দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। এদিকে এর মধ্যে আসছে ফ্লুর মৌসুম, এনিয়ে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আরও ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফ্লোরিডা, টেক্সাস, লুইসিয়ানা রাজ্যে মৃত্যুর হার বেশি। যুক্তরাষ্ট্রে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ৫৪ লাখ ছাড়িয়েছে। যা বিশ্বের যেকোন দেশের তুলনায় অনেক বেশি। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ফ্লুর মৌসুমে করোনার সংক্রমণ ফের বাড়বে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ডিরেক্টর সতর্ক করে জানান, স্বাস্থ্য বিধি মেনে না চললে যুক্তরাষ্ট্র ফ্লু মৌসুমে হয়তো ভয়াবহ দিনের সম্মুখীন হবে। তথ্য সুত্রঃ বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”