বুধবার, ২৫ মার্চ ২০২৬
ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন কঙ্গনা রানাউত। এদিন এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বলিউডের একাধিক নামজাদা ব্যক্তি ও অভিনেতা–অভিনেত্রীদের বিরুদ্ধে ক্ষোখ প্রকাশ করেছেন তিনি। মূলত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে বলিউডে নেপোটিজম ও ফেভারিটজম নিয়ে যে সমস্ত অভিযোগ করেছেন সেই বিষয়ে আবারো মুখ খুলেছেন। এদিন অভিনেত্রী আরও জানিয়েছেন, ‘আমার কথা শুনে অনেকেই বলেন বা ভাবেন আমি পাগল, তাতে কিছু যায় আসে না আমার। তবে এটা মাথায় রাখুন সুশান্তের মৃত্যু নিয়ে যা যা আমি বলেছি প্রমাণ না করতে পারলে পদ্মশ্রী ফিরিয়ে দেব।’ সুশান্ত সিং রাজপুতের আত্নহত্যা নিয়ে বারেবারে গর্জে উঠেছেন কঙ্গনা। অভিনেতার মৃত্যুর জন্য তিনি বারবার দায়ী করেছেন বলিউডের নামিদামি পরিচালক গোষ্ঠীকে। মহেশ ভাট, করণ জোহর এর পাশাপাশি আলিয়া ভাট, রণবীর কাপুর, আদিত্য চোপড়া এমনকি সিনেমা সমালোচক রাজীব মাসান্দ এর বিরুদ্ধে। এদিন সাক্ষাৎকারে আবারও তাদের নামে একই অভিযোগ করেছেন কঙ্গনা। তার তালিকা থেকে বাদ যায়নি মুম্বাই পুলিশও। কঙ্গনা সেই বিষয়ে ওই সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘মুম্বাই পুলিশ কেন মহেশ ভাট ও আদিত্য চোপড়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাচ্ছেন না? মুম্বাই পুলিশ তো আমাকে সমন করেছিলেন আমি তাদের বলেছিলাম মানালিতে রয়েছি আমি। কেউ চাইলে এসে আমার বয়ান রেকর্ড করে নিয়ে যেতে পারে। বলিউডে নেপোটিজম নিয়ে বারবার সরব হয়েছেন কঙ্গনা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সেই বিষয়ে তার আক্রমণের পরিমাণ আরও বেড়ে যায়। তবে শুধু তার আক্রমণের তালিকায় শুধুমাত্র অভিনেতা, অভিনেত্রী নন রয়েছেন একাধিক সংবাদ মাধ্যমের কর্মী ও সিনেমা সমালোচকরা। তথ্য সুত্রঃ বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

রায়গঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার বিচার পাবে তো!

সিরাজগঞ্জ জেলার সংবাদ

রায়গঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার বিচার পাবে তো!

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পল্লী আবুদিয়া মধ্যপাড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে মারধরের ঘটনার বিচার চেয়ে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...