শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
চন্দন কুমার আচার্যঃ উৎসবমুখর আমেজে সিরাজগঞ্জে খাজা মোজাম্মেল হক (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে জেলার ৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এক হাজার ৮০১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা সনদ দেওয়া হয়েছে। একই সঙ্গে অষ্টম ও দশম শ্রেণীর ৩৩৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। প্রতি বছরের মতো সোমবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রভাকর বিদ্যানিকেতন (তামাই উচ্চ বিদ্যালয়) মাঠ প্রাঙ্গনে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের সম্মাননা সনদপত্র ও বৃত্তির নগদ তুলে দেন খাজা মোজাম্মেল হক (রহ.) ফাউন্ডেশনের (কেএমআরএফ) চেয়ারম্যান খাজা টিপু সুলতান। উৎসবমুখর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমআরএফের সেক্রেটারি আলহাজ জোবায়ের হোসেন, কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, চৌহালী উপজেলা পলিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন, জেলা শিক্ষা অফিসার মোঃ শফী উল্লাহ, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন, স্বাগত বক্তব্য দেন প্রভাকর বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোঃ আবদুল্লাহ আল মাহমুদ, ইউপি চেয়ারম্যান খন্দকার ফজলুল হক ভাসানী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কেএমআরএফের বৃহত্তর উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়কারী মো. আনসার আলী খান জয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রধান সমন্বয়কারী প্রকৌশলী খুরশীদ আহম্মদ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আলী, বৃহত্তর উত্তর অঞ্চলর প্রধান সমন্বয়কারী আনসার আলী খান জয়, বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খান, ঢাকা মহানগরের উপ-প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ শামছুল আলম, প্রচার মিশনের প্রধান প্রফেসর গিয়াস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে খাজা টিপু সুলতান বলেন, ‘আজ থেকে ১৭ বছর পূর্বে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এই আয়োজনের সূচনা হয়েছিল। প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর সুপ্ত মেধাকে বিকশিত করে তাদেরকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করাই ছিল আমাদের উদ্দেশ্য। আজ আমরা অত্যন্ত আনন্দিত আমাদের সেই উদ্দেশ্য অনেকখানি সফল। তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে নিজেদেরকে তৈরী করা আমাদের লক্ষ্য। একমাত্র আত্মসুদ্ধি এবং ওলি-আল্লাহদের জীবনাদর্শ নিজেদের মধ্যে ধারণ করার মাধ্যমেই সত্যিকারের ভাল মানুষ হিসেবে নিজেদেরকে বিশ্ব দরবারে তুলে ধরা সম্ভব। তিনি কোমলমতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আরও বলেন, মুলবান সময় নষ্ট না করে নিজেদেরকে সংযত করে, ভাল মানুষ হওয়ার জেদ নিজের ভিতরে ধারণ করে, অপরের বৈধ অধিকারকে মুল্য দিয়ে এবং সত্য বলার মাধ্যমে নিজেদেরকে সমাজ, দেশ ও জাতির জন্য সুনগারিক হিসেবে গড়ে তোলা সম্ভব। নানাবিধ মেধা ভিত্তিক খেলার অনুষ্ঠান ‘মেধায় মাতি’ পর্বটি ছিল অনুষ্ঠানের অন্যতম আর্কষণ। পর্বটি পরিচালনা করেন ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খান। দেশের খ্যাতনামা সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদের সুরের মূর্ছনা ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের উপস্থিতি ছাত্র-ছাত্রীদের আনন্দে মাতিয়ে রাখে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিকের বেশি মেধাবী শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক এবং বিভিন্নস্তরের মানুষের পাশাপাশি খাজা মোজাম্মেল হক (রহ.) ফাউন্ডেশনের উপদেষ্টাম-লীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০০১ সালে প্রতিষ্ঠিত সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক, মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান খাজা মোজাম্মেল হক (রহ.) ফাউন্ডেশন বিনামূল্যে চিকিৎসাসেবা, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি ও সম্মাননা সনদ এবং খাজা ইউনুছ আলী এনায়েতপুরী (রহ.)-এর সেবতভুক্ত দুঃস্থ কর্মক্ষম ভক্তদের মধ্যে ‘ছাদকা-ই- জারিয়া’ হিসেবে এককালীন মূলধন দিয়ে আসছে। #

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

ট্রাম্পের কাজ টেলিভিশন দেখা ও সমালোচনা করা: বিল ক্লিনটন

আন্তর্জাতিক

ট্রাম্পের কাজ টেলিভিশন দেখা ও সমালোচনা করা: বিল ক্লিনটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেন, তার অধীন ওভাল অফিস বিশৃঙ্খল ঝড়ের...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...