মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।  মঙ্গলবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে ৪ মেয়র প্রার্থী শাহজাদপুর ও অপর ১ জন সিরাজগঞ্জ নির্বাচন অফিসে তাদের মনোনয়ন পত্র জমা দেন। মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনির আক্তার খান তরু লোদী, বিএনিপ থেকে মাহমুদুল হাসান সজল, জাতীয় পার্টি থেকে মোক্তার হোসেন, ইসলামী আন্দোলন, বাংলাদেশ থেকে খন্দকার ইমরান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মেয়র নজরুল ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এসব প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ধার্য করা হয়েছে ১০ ডিসেম্বর। শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা