বিনোদন ডেক্সঃ ভারতের জি-বাংলা চ্যানেলের হাস্যরসধর্মী জনপ্রিয় অনুষ্ঠান 'মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৮' আজ থেকে প্রচার শুরু হচ্ছে। এবারকার আসরে বাংলাদেশের ১০ জন প্রতিযোগী যোগদান করেছেন। তারা হলেন সাবা, মৃত্তিকা, সপ্তক, রাকিব, রাফি, ইমরান, শাকি, পরশ, তৌহিদ ও রাজীব।
যথারীতি এবারো উপস্থাপনার দায়িত্বে রয়েছেন আয়োজনের অন্যতম আর্কষণ মীর আফসার আলী। গত আসরের মতো এবারো প্রধান তিন বিচারক হিসেবে রয়েছেন পরান বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্রীলেখা মিত্র। চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশের বিভিন্ন জেলায় বাংলাদেশি প্রতিযোগীদের নির্বাচন করে আয়োজক চ্যানেল জি-বাংলা। এ সম্পর্কে এক মেইলবার্তায় মীর বলেন, 'কলকাতার পাশাপাশি বাংলাদেশি প্রতিযোগীরাও মীরাক্কেলে প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। আশা করি, এবারকার আয়োজনটা দেখেও দর্শকরা বিমুগ্ধ হবেন।'
জি-বাংলা চ্যানেল সূত্রে জানা গেছে, সপ্তাহের প্রতি সোম, মঙ্গল ও বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় অনুষ্ঠানটি প্রচার হবে।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব... শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃপক্ষের সড়ক সংস্কারে সীমাহীন উদাসীনতা আর সুদৃষ... শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু... সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ... শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘বিশ্বাস করুন আর নাই করুন’- অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে এবার দিনে দুপুরে ১৮ বছরের...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
পরিবেশ ও জলবায়ু
শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
অপরাধ
‘বিলিভ ইউ অর নট!’ ৭ মাসের শিশুকণ্যা ধর্ষিত : থানায় ধর্ষণ মামলা দায়ের; ধর্ষক গ্রেফতার

