বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
20-dol শাহজাদপুর সংবাদ ডটকমঃ গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের দেশব্যাপী কালো পতাকা মিছিলের কর্মসূচি পালিত হবে। রাজধানীতে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিকাল ৩টায় কর্মসূচিটি শুরু হবে। রাজধানীতে কালো পতাকা মিছিলের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। সন্ধ্যায় দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জানান, কালো পতাকা মিছিলের জন্য পুলিশ আমাদের মৌখিক অনুমতি দিয়েছে। আশা করছি, আগামীকালের মধ্যে লিখিত অনুমতি পেয়ে যাবো। এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, গাজায় দুই সহস্রাধিক ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে কালো পতাকা মিছিল করবে ২০ দল। এ উপলক্ষে সারা দেশে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কালো পতাকা মিছিল পালন করতে সারা দেশে নির্দেশ দেয়া হয়েছে। সে মোতাবেক ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। শান্তিপূর্ণভাবেই সারা দেশে এই কর্মসূচিটি পালিত হবে বলে আশ্বাস দেন রিজভী আহমেদ।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...